Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Rashmika Mandanna: রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

Rashmika Mandanna
Rashmika Mandanna

 

নয়াদিল্লি, ১১ নভেম্বর  : গোটা দেশ তোলপাড় রশ্মিকা মান্দানার 'ডিপফেক' ভিডিয়ো কাণ্ডে। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করেছে । দিল্লি পুলিশের মতে, স্পেশাল সেল এই বিষয়ে আইপিসি ১৮৬০ এর ধারা ৪৬৫ এবং ৪৬৯ এবং আইটি আইন ২০০০ এর ধারা ৬৬সি এবং ৬৬ই এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।

প্রসঙ্গত, রশ্মিকার ডিপফেক ভিডিওটিতে একটি লিফটের ভিতরে কালো পোশাক পরা এক মহিলাকে দেখা যাচ্ছে। রশ্মিকা মান্দান্নার মতো দেখতে এআই- এর সাহায্যে তার মুখ এডিট করা হয়েছিল। এতে মুখমন্ডল মন্দনার আর দেহটি অন্য মহিলার। এটি এমনভাবে এডিট করা হয়েছে, যে এটি রশ্মিকা মান্দান্নার ভিডিও বলে মনে হচ্ছে।

মেগাস্টার অমিতাভ বচ্চন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দিল্লির মহিলা কমিশন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানান, সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর, জানানো হয় এক বিবৃতিতে। সেখানে বলা হয়, 'ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে। খবর অনুযায়ী, অভিনেত্রী নিজেও এই প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তাঁর ছবি মর্ফ করে ভিডিওয় ব্যবহার করেছে।' কমিশনের তরফে আরও উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি বা আটকের খবর মেলেনি এবং ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার এফআইআর-এর একটি কপি দাবি করেছে তারা। বিবৃতিতে লেখা হয়, 'কমিশন জানতে পেরেছে যে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়নি। এটি অত্যন্ত গুরুতর বিষয়। এই বিষয়ে ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর একটি কপি, গ্রেফতার হওয়া অভিযুক্ত সম্পর্কে তথ্য ও কী কী পদক্ষেপ নেওয়ার হচ্ছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হোক।'

You might also like!