
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সে সময় উরফিকে সেভাবে কেউ চিনত না, আর সেই সময়েই তাঁর কাছে ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং এর অফার আসে। ভয়ে নাজেহাল উরফি জাভেদ কিন্তু দমেননি, বরং নিজের শিরদাঁড়া সোজা রেখে সেই কাজ করতে তিনি রাজি ছিলেন না। ফলেই তাঁর কাছে ৪০ লক্ষ টাকার আইনি নোটিশ ধরায় প্রযোজনা সংস্থা।
সেদিন ভয়ের চোটে নিজেকে শেষ করতে চেয়েছিলেন উরফি। কিন্তু, বেশিদিন তাঁকে ঘরে আটকে রাখা যায়নি। সেই প্রসঙ্গেই উরফি মুখ খুলেছেন। বলেন, “আমার কাছে যখন এমন একটি চরিত্রের জন্য অফার আসে আমি রাজি হইনি। তারপর ৪০ লক্ষ টাকার নোটিশ ধরানো হয়। সেদিন খুব ভয় পেয়েছিলাম। কিন্তু, এখন এরকম হাজারটা নোটিশ পাই। এখন আর ভয় লাগে না। সেদিন, যদি সকলের আড়ালে বসে থাকতাম তাহলে আজের আমি তৈরি হতাম না।”
উল্লেখ্য, তাঁর পোশাক এবং কথাবার্তার কারণে তিনি সবসময় শিরোনামে থাকেন।একসময় নিজের পরিবারে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন তিনি।তবে আজ তিনি বেজায় শক্ত। কোনো বিতর্কেই তার আর কিছু যায় আসে না।
