Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Durgo Rawhasyo Trailer: গুপ্তধনের খোঁজে পর্দায় ব্যোমকেশ, প্রকাশ্যে সৃজিতের 'দুর্গ রহস্যের' ট্রেলার

Durgo Rawhasyo Trailer
Durgo Rawhasyo Trailer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অপরাধী খুঁজতে ফের পর্দায় ব্যোমকেশ। নাম ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। টিজার আগেই প্রকাশ্যে এসেছে। শুক্রবার সামনে এল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য'র ট্রেলার (Durgo Rawhoshyo Trailer)। যেখানে দেখা যাচ্ছে, অভিশপ্ত গুপ্তধনের লোভে চলতে থাকা অপরাধের খেলাকে নিকেশ করতে সত্যের অন্বেষণ শুরু করেছেন ব্যোমকেশ।

এখানে শুধু গল্পের মোচড় নয়। রয়েছে আরও একটি চমক। যে চমকের ছবি আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ট্রেলারেও দেখা মিলল সেই চমকের। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে ১৯৪৭ সালের কলকাতা। হল থেকে উত্তম কুমারের ব্যোমকেশ ও চিড়িয়াখানা দেখে বেরচ্ছেন আরও এক ব্যোমকেশ। তিনি অনির্বাণ ভট্টাচার্য।

অনির্বাণের সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গী অজিত এবং সহধর্মিণী সত্যবতী। ছবিটি দেখে বেজায় ক্ষেপে রয়েছেন অজিত। কারণ চশমা পরানো হয়েছে ব্যোমকেশকে। যা তাঁর একেবারেই না পসন্দ। অথচ ওই লুকে ব্যোমকেশকে দেখে বেজায় ভাল লেগেছে সত্যবতীর।

ট্রেলারের গল্প এগিয়ে চলে। এর পরেই জানা যায় বাবা হতে চলেছেন ব্যোমকেশ। কিন্তু সত্যের অন্বেষণ থেমে থাকেননি তিনি। বরং অজিতকে সঙ্গে নিয়ে দুর্গের রহস্য ভেদ করেছেন ব্যোমকেশ। কারণ সত্যবতী তাঁকে জানিয়ে দিয়েছেন আগে ধর্ম তারপর সহধর্মিণী। আগামী ১৯ অক্টোবর হইচইয়ে মুক্তি পাবে এই ছবি।

You might also like!