Entertainment

2 years ago

Imran Khan: তবে কি অনুরাগীর মনোবাসনা পূরণ করতে চলেছেন ইমরান?

Imran Khan (File Picture)
Imran Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ থেকে প্রায় ১৫ বছর আগে 'জানে তু ইয়া জানে না' ছবির মাধ্যমে দর্শক দেখতে পেয়েছিল এক নতুন মুখ। সেই ফর্সা মুখ ও কটা চোখ ছুঁয়ে নিয়েছিল বহু নারীর হৃদয়। তারপর একের পর এক ছবি মুক্তি পেলেও কোনোটাই তেমনভাবে ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। কার কথা বলা হচ্ছে? বলিউডের চকোলেট বয় ইমরান খানের কথা। ইমরানের শেষ ছবি ছিল নিখিল আডবাণীর ‘কাট্টি বাট্টি’। আট বছর আর পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। বেশ কিছু বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন ইমরান।  

তবে সদ্য জ়িনাত আমনকে নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েক দিন আগে তাঁকে ভিন্ন রূপে দর্শক দেখেছেন একটি বিজ্ঞাপনে। যা দেখে আফসোস ইমরান ভক্তদের। জ়িনাতের ইনস্টাগ্রাম পোস্টে এক ইমরান-ভক্ত মন্তব্য করেন, “জ়িনাতজিকেও ফের ক্যামেরার সামনে দেখা গেল। আমার ইমরানকে আবার কবে দেখা যাবে?” এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান। তিনি ওই ভক্তকে উত্তরে লিখেছেন, '' ঠিক আছে অদিতি, যদি আমার এই মন্তব্য এক মিলিয়ন ভালোবাসা পায় তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে।" 

সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য দেখার পর শুরু হয়েছে জল্পনা।  

You might also like!