
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কামারহাটির দামাল ছেলে মদন মিত্র। এবার রাজনীতির পাশাপাশি সিলভার স্ক্রিনে দেখা যাবে তাঁকে, সেকথা কারোরই অজানা নয়। এবার প্রকাশ্যে এল মদন মিত্র অভিনীত ছবি ও ‘ও লাভলি’র পয়লা ঝলক।
আর সেই ভিডিওতেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন কামারহাটির দামাল ছেলে। সাদা পাঞ্জাবি আর চোখে সিগনেচার হলদে রোদচশমা। রাজনৈতিক ময়দানের রঙিন মানুষটি যে এবার পর্দাতেও ম্যাজিক দিতে চলেছেন ‘ও লাভলি’র এই টুকরো ভিডিও দেখেই বোঝা গেল। পরিচালনায় হরনাথ চক্রবর্তী।
