Entertainment

2 years ago

Dev as Bagha Jatin: প্রকাশ্যে ''বাঘা যতীন'' প্রি-টিজার

Dev as Bagha Jatin (Collected)
Dev as Bagha Jatin (Collected)

 

কলকাতা, ১৫ আগস্ট  : আসতে চলেছে পরিচালক অরুণ রায়ের নতুন ছবি ‘বাঘা যতীন’। প্রকাশ্যে ''বাঘা যতীন'' ছবির প্রি-টিজার । অভিনয়ের মঞ্চে কে শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী সেই নিয়ে একটা অন্তরদন্ধ চলতেই থাকে। মুখে হাসি থাকলেও কোন তারকার মনে কি চলছে সেটা বোধহয় সেই জানে। তবে, অভিনয় ছেড়ে হঠাৎ সাধু সন্ন্যাসের পথ বেছে নিলেন দেব । কিন্তু এই মুহূর্তে দেব অভিনীত সব সিনেমাই ব্লক ব্লাস্টার হিট। তাহলে হঠাৎ সাধু কেনও হতে গেলেন সে আসলে দেব সাধু হয়েছেন ঠিকই কিন্তু সেটাও অভিনয়ের জন্যই। কারণ আসতে চলেছে

পরিচালক অরুণ রায়ের নতুন ছবি ‘বাঘা যতীন’। বাঘা যতীনের চরিত্রে দেব। আর সেই জন্যই সধুবেশে হাজির হয়েছেন দেব। দেশকে স্বাধীন করতে সাধুর বেশ ধরেছিলেন বাঘা যতীন। প্রকাশ্যে এল দেব অভিনীত বহু প্রতীক্ষিত ''বাঘা যতীন'' ছবির প্রি-টিজার । ছবির গল্প এগোবে অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে ভারতবাসী পেয়েছেন অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের কাহিনী আসছে। এই সাধু অপর কেউ নয়, ছদ্মবেশে বাঘা যতীনবেশী দেব''।ছবিটি দেশজুড়ে মুক্তি পাবে ১৯ অক্টোবর।

You might also like!