Entertainment

2 years ago

Subhashree Ganguly: জন্মদিনের লুক প্রকাশ্যে আসতেই শুভশ্রীকে কটাক্ষ একাংশ নেট নাগরিকদের!

Shubhashree Ganguly (File Picture)
Shubhashree Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩ নভেম্বর ছিল শুভশ্রী গঙ্গপাধায়ের জন্মদিন। আর এই উপলক্ষে এলাহি আয়োজন হয়েছিল চক্রবর্তী বাড়িতে। তবে এই দিনে শুভশ্রীর বিশেষ লুক শেয়ার করতেই কটাক্ষ ধেয়ে এল। জন্মদিনে নীল রঙের গাউন পরে ছবি দিয়ে শুভশ্রী লিখেছিলেন, “হ্যাপি বার্থডে টু মি…।” আর তাতেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষবাণ। কদর্য সব মন্তব্য। কারও প্রশ্ন, ‘আর কত বোটক্স করবেন?’ আবার কারও মন্তব্য, ‘আবার বাচ্চা?’ কেউ বা আবার অন্তঃসত্ত্বা অভিনেত্রীর শারীরিক বদল, ঠোঁটের আকৃতি নিয়েও অশালীন মন্তব্য করতে ছাড়লেন না। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যদিও বরাবরই ইতিবাচক মনোভাবে বিশ্বাসী। কোনওদিনই ট্রোলিং কিংবা নেটপাড়ার নীতিপুলিশদের বাঁকা কথাকে পাত্তা দিতে নারাজ। ট্রোলিং বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার অভিনেত্রী বলেছেন, “যারা এসব বলে তারা কেউ আমার পরিচিত নন। বরং আমার চারপাশের চেনা মানুষেরা আমাকে অনেক বেশি ভালোবাসে।”

You might also like!