Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Arjun Kapoor: প্রিয়জনের মায়া কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না অর্জুন

Arjun Kapoor (File Picture)
Arjun Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেপ্টেম্বরেই অর্জুন সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে তাঁর পোষা কুকুর ম্যাক্সিমাস মারা গিয়েছে। তাঁর শোকে কাতর হয়ে অভিনেতা লিখেছিলেন, ''পৃথিবীর সেরা ছেলে, আমার ম্যাক্সিমাস। সব থেকে দয়ালু, সব থেকে মিষ্টি, সাহসী এবং ভালো ছেলে। খুব মিস করি তোমায় সোনা। বাড়িটা আর আগের মতো হবে না আমাদের। আমি জানি না আমি আর অংশ (অংশুলা কাপুর) তোমায় ছাড়া কীভাবে বাড়িতে বসব। মৃত্যু আমার কাছে সবসময়ই কঠিন, এবারও তাই। আমাদের এতদিন ভালো রাখার জন্য ধন্যবাদ। শীঘ্রই জীবনের অন্যপারে তোমার সঙ্গে দেখা হবে।'' 

আবার এতদিন বাদে অর্জুন একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেন তাঁর আদরের ম্যাক্সিমাসকে নিয়ে। সেখানে তাঁদের একত্রে কাটানো নানা ভালো মুহূর্ত তুলে ধরা হয়েছে। অর্জুন তাঁর নতুন ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'পৃথিবীর সেরা ছেলে আমাদের। খুব মিস করি তোমায় ম্যাক্সিমাস।'

You might also like!