Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Arjun Kapoor: কাছের বন্ধুকে হারিয়ে ভারাক্রান্ত অর্জুন!

Arjun Kapoor
Arjun Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। তবে তাঁর সময়টা ভালো যাচ্ছে না। আসলে অর্জুনের একটি পোষা কুকুর ছিল। সেই কুকুরের নাম ছিল ম্যাক্সিমাস। সে মারা গিয়েছে। তাই তাঁর দুঃখে ভারাক্রান্ত অর্জুন। 

বেশ কিছু ছবি ও ভিডিয়োও শেয়ার করেছেন অর্জুন। প্রথম ছবিতে, অর্জুনকে তাঁর পাশে ম্যাক্সিমাসের সঙ্গে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। দ্বিতীয় ফ্রেমে একটি ছবিতে, অর্জুনের বোন অনশুলা কপুরকে তাদের পোষা কুকুরের সঙ্গে ক্যামেরায় পোজ দিয়ে হাসতে দেখা যায়।

এই ছবিগুলো বা মুহূর্তগুলো আদতে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অভিনেতাকে। অভিনেতা লিখেছেন, ‘পৃথিবীর সেরা ছেলে...মাই ম্যাক্সিমাস। সবচেয়ে মিস্টি ও সবচেয়ে সাহসী। আমি তোমাকে মিস করছি মেরা বাচা। আমাদের বাড়ি এখন আর কখনওই আগের মতো হবে না। আমি মানতে পারছি না, তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমি জানি না কীভাবে এই ঘরে থাকব। তোমাকে ছাড়া কীভাবে থাকব। মৃত্যু বড় নিষ্ঠুর।’

You might also like!