Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Arijit Singh: শোয়ের মাঝে গান থামাল অরিজিত! সামনে এসে দাঁড়াল কে?

Arijit Singh from a stage show (File Picture)
Arijit Singh from a stage show (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরিজিতের মায়াভরা কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি সকলেই। সম্প্রতি এক স্টেজ পারফরমেন্স করেছেন অরিজিত। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে দেখা যাচ্ছে, গিটার বাজিয়ে নিজস্ব ভঙ্গিতে গান গাইছেন। তবে গান থামিয়ে দেন হঠাৎ করেই। মঞ্চের সামনে থাকা কাউকে দেখে আনন্দ ফুটে ওঠে চোখেমুখে, দেহভঙ্গিমায়। তৎক্ষণাৎ বলে ওঠেন ‘ওহ মাই গড! আমি তোমাকে চিনতে পেরেছি।

কেমন আছো তুমি? তোমার সঙ্গে আবার দেখা হয়ে খুব ভালো লাগল।’ আসলে এক ভক্তকে দেখেই এভাবে উচ্ছ্বসিত হয়ে পড়েন। সামনে থাকা মানুষটার সঙ্গে হাতও মেলান। 

এরপর অরিজিৎ যা করলেন, তা যে কোনও মানুষকেই হতবাক করে দেবে। নিজের হাতে থাকা মাইকটি ধরিয়ে দেন সামনে থাকা অনুরাগীটির হাতে। তিনি গান গাইতে থাকেন আর গিটার বাজাচ্ছিলেন অরিজিৎ। গায়কের এই মিষ্টি স্বভাব বুঝিয়ে দেয়, কতটা মাটির মানুষ তিনি।

You might also like!