Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Arijit Singh: নেপালের কনসার্টে উপহার পেলেন মায়ের ছবি, আবেগে গলা ধরে এল অরিজিৎ-এর

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। তিনি মঞ্চে গান ধরলে আবেগের সমুদ্রে ভাসেন কয়েক হাজার শ্রোতা। কিন্তু এবার হল উল্টোটা। গাইতে উঠে আবেগে গলা ধরে এল অরিজিৎ-এর। এক ভক্ত গায়ককে উপহার দিয়েছিলেন তাঁর মায়ের ছবি। সে উপহার হাতে পেয়েই নেপালের কনসার্টে খানিক্ষণের জন্য থমকে যান অরিজিৎ।

নিজেকে সামলে অরিজিৎ সেই ভক্তকে জিজ্ঞেস করেন, ছবিটি কি অটোগ্রাফ করে ফেরৎ দিতে হবে , না সেটা তাঁরই। ভক্ত উত্তর দেন এই ছবি তাঁকেই উপহার দেওয়া হয়েছে। এরপর বেশকিছুক্ষন মায়ের ছবি বুকে আঁকড়ে থাকেন গায়ক। এরপর নেপালি গান গান গায়ক ,নেপালের নতুন বর্ষের শুভেচ্ছাও জানান।


You might also like!