Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Aparajita Adhya: নবমীতে মায়ের আরতি দেখে চোখে জল অপরাজিতার!

Aparajita's eyes teared after seeing mother's aarti on Navami!
Aparajita's eyes teared after seeing mother's aarti on Navami!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবমীতে মায়ের আরতি দেখে চোখে জল এল অপরাজিতার। নবমীর সকলেই অভিনেত্রীকে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তাঁকে লাল পাড় সাদা সাড়ি পরে দেবী মূর্তির সামনে হাত জোড় করে বসে থাকতে দেখা যায়। আর মায়ের আরতি দেখতে দেখতেই তিনি ঝরঝর কেঁদে ফেলছেন। অথচ মুখে হাসি লেগে রয়েছে তাঁর। নবমীর যজ্ঞ সারেন তিনি এদিন। তবে রাতে তাঁকে একদমই অন্য মেজাজে দেখা যায়।

নবমীর রাতে ঢাকিদের সঙ্গে জমিয়ে ঢাক বাজান অভিনেত্রী। কালো স্লিভলেস ব্লাউজ এবং কালো শাড়ি পরে তাঁকে ঢাক বাজাতে দেখা যায়। বাদ দেন না বরকে জড়িয়ে ছবি তুলতে। পরিবারের সঙ্গে এদিন তিনি মেতে ওঠেন নাচে গানেও। গানের তালে তালে তাঁকে ঠুমকা লাগাতে দেখা যায়। ফলে সবটা মিলিয়েই যে তাঁর পুজো বেশ জমজমাট ভাবে কেটেছে সেটা স্পষ্ট।

You might also like!