Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Pokkhirajer Dim: অনির্বাণ ভট্টাচার্যের নতুন অবতার,ট্রেলারে মজল দর্শকমন!

Pokkhirajer Dim
Pokkhirajer Dim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শেষমেশ বহু প্রতীক্ষার পর আসছে সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘পক্ষীরাজের ডিম’। মুক্তির নানা জটিলতা কাটিয়ে আগামী ১৩ জুন ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ট্রেলার প্রকাশ্যে এসেছে এবং তা ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছবিতে আছে কল্পনা, বিজ্ঞান আর রূপকথার অসাধারণ মিশ্রণ, যা দর্শকদের ফিরিয়ে  নিয়ে যাবে শৈশবের স্বপ্নের জগতে। 'রেনবো জেলি'-র পপিন্স ও ঘোঁতনের জুটি আবার ফিরছে, তবে এবার এক নতুন অবতারে।

ট্রেলারে দেখা গেছে, ঘোঁতন অঙ্কে একেবারেই কাঁচা। এমনকি তাকে অঙ্ক শেখালে আর্কিমিডিসও অঙ্ক ভুলে যাবেন, এমন মজার মন্তব্য করেছেন অনির্বাণ ভট্টাচার্য, যিনি ছবিতে অভিনয় করছেন বটব্যাল নামের এক খ্যাপাটে বিজ্ঞানীর ভূমিকায়। কিন্তু ঘোঁতন দমবার পাত্র নয়। সে অঙ্ক শেখার চেষ্টায় বারবার ছুটে যায় স্যারের  কাছে। একদিন হঠাৎ তার হাতে আসে এক অদ্ভুত জিনিস, যার নাম সে দেয়—‘পক্ষীরাজের ডিম’। আর সেই ডিম দিয়েই ছবিতে অনির্বাণকে ঘুষ দেওয়ার কথা ভাবে সে।  কিন্তু, সত্যিই কি সেই ডিম অঙ্কের সমস্যার সমাধান করতে পারবে? না কি ঘোঁতনের সামনে খুলে যাবে অন্য কোনো রহস্যের দরজা?  উত্তর মিলবে ১৩ জুন, সিনেমা হলে।


ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা শ্যামল চক্রবর্তী, যিনি ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে 'মনোহর'-এর চরিত্রে মন কেড়েছিলেন দর্শকদের। এছাড়াও অভিনয় করছেন অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু, যারা ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়বেন বলেই মনে করা হচ্ছে। সবমিলিয়ে ‘পক্ষীরাজের ডিম’ শুধু একটি শিশু-কিশোর ঘরানার ছবি নয়, বরং সব বয়সী দর্শকের জন্য এক মনভোলানো রূপকথার অভিজ্ঞতা হতে চলেছে। তবে  এখন অপেক্ষা শুধু ১৩ জুনের, যখন রূপকথা, অঙ্ক আর কল্পবিজ্ঞানের এক রঙিন জগতে ভেসে যাবেন দর্শক। 

You might also like!