Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Ranbir Kapoor in Animal : 'অ্যানিম্যাল'-এর নতুন টিজারে বন্য অবতারে ধরা দিলেন রণবীর কাপুর

Ranbir Kapoor in Animal (Collected)
Ranbir Kapoor in Animal (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর নতুন টিজার । যেখানে বন্য অবতারে ধরা দিলেন অভিনেতা রণবীর কাপুর । একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল এই টিজারে।

রণবীর কাপুরের জন্মদিনে যে বড়সড় চমক আসতে চলেছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর তরফে। বৃহস্পতিবার সেই প্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এই ছবি যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা পয়লা ঝলক দেখেই আন্দাজ করা গেল। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর ২ মিনিট ২৬ সেকেন্ডের এই টিজার । ছবির সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে ‘অভিনেতা’ রণবীর কাপুরকে দেখা গেল ‘অ্যানিম্যাল’-এর টিজারে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেল ভিলেনের চরিত্রে। রণবীরের বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে পয়লা ডিসেম্বর।

জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম হয়েছিল নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন যে এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে। প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’-পর এবার কাপুরপুত্রকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে। 

You might also like!