Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Aditi Munshi: রটে যাওয়া ভুল খবরের সঠিক বিবৃতি দিলেন অদিতি

Aditi Munshi (File Picture)
Aditi Munshi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি জনপ্রিয় সংগীতশিল্পী। রিয়্যালিটি শোয়ের মঞ্চে যাঁর ভক্তিগীতি সমাদৃত হয়েছিল বাংলার মঞ্চে। একাধিক শো করে তিনি খ্যাতি অর্জন করে চলেছেন। কিন্তু, দিন কয়েক আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। যার জন্য সব শো বাতিল করে দিয়ে আয়োজকদের কাছে ক্ষমা চেয়ে নেন অদিতি মুন্সী।

কিন্তু, তাঁর অসুস্থতার খবরে রং চড়িয়ে তিলকে তাল করা হয়। রটে যায় অদিতির মৃত্যুর ভুল খবর। এই বিষয়টাকে তিনি মজার ছলে উড়িয়ে দিলেও ভক্তরা কিন্তু, বেশ বিব্রত। তাই রাশ পূর্ণিমার দিন লাইভে এসে অদিতি বলেন, 'আমি বেঁচে আছি সুস্থ আছি গান গাইছি'। হাসির ছলেই তিনি আরও বলেন, 'যাঁরা এই ধরনের খবর করে মজা পায় তাঁদের মজা পেতে দিন। আমরা তো গান গেয়ে মজা পাই।'

ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে অদিতি মুন্সী লেখেন, আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমি আবার গান নিয়ে ফিরেছি। শারীরিক অসুস্থতা আপনাদের সকলের ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছে। খুব তাড়াতাড়ি একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে আসছি আপনাদের কাছে।

You might also like!