Entertainment

2 years ago

Actor Shreyas Talpade:হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে, ভর্তি হাসপাতালে

Actor Shreyas Talpade
Actor Shreyas Talpade

 

মুম্বই, ১৫ ডিসেম্বর : হৃদরোগে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। তাঁকে মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এখনও পর্যন্ত অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সারাদিন সুস্থই ছিলেন অভিনেতা। মুম্বইয়ে তাঁর আগামী ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। ছবির সেটে শুটিংয়ের মাঝে সকলের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন শ্রেয়স। একটি মারপিটের দৃশ্য শুট করার পর তিনি বাড়ি ফিরে যান। এর পর থেকেই তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। স্ত্রী দীপ্তি তলপড়েকে সেই কথা জানান। দীপ্তি তাঁকে হাসপাতালে নিয়ে আসার পথেই হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়স।

খনও ৫০-ও অতিক্রম করেননি শ্রেয়স। এই মুহূর্তে তাঁর বয়স ৪৭ বছর । তবে হালফিলের ঘটনাই বলে দিচ্ছে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন যে কোনও বয়সীরা। কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। তাঁরও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। আপাতত তিনি সুস্থ আছেন। শ্রেয়সও এই কঠিন সময় কাটিয়ে উঠবেন, এই আশায় বুক বাঁধছেন তাঁর প্রিয়জনেরা। বলিউডে জনপ্রিয় অভিনেতা শ্রেয়স। তাঁর অভিনীত ‘ইকবাল’ ছবির আজও লোকের মুখে মুখে। তাঁর কমিক টাইমিং, অথবা আবেগঘন দৃশ্যে অঝোরে কান্নায় বহু আগেই দর্শকের মন জয় করেছেন অভিনেতা।


You might also like!