Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Arman Kohli : মাদক মামলায় জামিন পেলেন আরমান কোহলি, প্রায় এক বছর জেলেই ছিলেন অভিনেতা

Arman Kohli
Arman Kohli

 

মুম্বই, ২০ সেপ্টেম্বর : মাদক মামলায় প্রায় এক বছর জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। মঙ্গলবার আরমান কোহলির জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেতাকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। মাদক মামলায় অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরমানের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১ (এ), ২৭ (এ), ২৮, ২৯, ৩০ ও ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

এর আগে অনেকবার জামিনের আবেদন জানালেও, আরমান কোহলির জামিন-আর্জি মঞ্জুর হয়নি। অবশেষে মঙ্গলবার অভিনেতাকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন আরমান কোহলি। উল্লেখ্য, মাদক মামলায় ২০২১ সালের আগস্ট মাসে অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১.২ গ্রাম কোকেইন। প্রায় এক বছর মুম্বইয়ের আর্থার জেলে কাটিয়েছেন আরমান।


You might also like!