Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Jeetu Kamal : বাংলা সিনেমায় এবার 'অ্যাক্সিডেন্টাল ডিটেক্টিভ', মুখ্য চরিত্রে জীতু কমল

Jeetu Kamal
Jeetu Kamal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা সিনেমায় গোয়েন্দাদের ছড়াছড়ি । ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি, একেন...কে নেই ! তবে, এবার আসছেন নতুন এক গোয়েন্দা । না, এই গোয়েন্দা কোনও সাহিত্যের নয়, বা পেশাগত দিক থেকেও ডিটেক্টিভ নয় । বলা যেতে পারে ঘটনাচক্রে ডিটেক্টিভ । আর এই ধরনের গোয়েন্দা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন জীতু কমল । সিনেমার নাম এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ । খুব শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

বাংলা সিনেমার নতুন গোয়েন্দা আসলে কেমন ?

পরিচালক দুলাল দে জানাচ্ছেন, জীতু কমলের যে চরিত্র তিনি এঁকেছেন, সেটা আসলে বাকি গোয়েন্দাদের মতো নয় । তাঁর গল্পের নায়ক ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র, ভাল ক্রিকেট খেলে । কিন্তু, কখনও গোয়েন্দাগিরির ধারে কাছে ঘেঁষেনি । কিন্তু, হঠাৎ একটি ঘটনায় কোনওভাবে জড়িয়ে পড়ে সে । আর তারপরই শুরু হয় তার গোয়েন্দাগিরি ।

জীতু বলছেন, এর আগে কিরীটি হওয়ার অফার এসেছিল তাঁর কাছে । কিন্তু, সেভাবে ইচ্ছে হয়নি । তবে এই গোয়েন্দা একেবারে অন্যরকম । এই ধরনের চরিত্র করতে অনেক বেশি সুবিধা হবে বলেই রাজি হয়ে যান তিনি ।

জীতু ছাড়াও সিনেমায় অভিনয় করছেন শিলাজিৎ, রশিদ মিথিলা, সুহোত্র মুখোপাধ্যায়দের । পরিচালক দুলালই এ গল্পের স্রষ্টা । শুধু সিনেমা নয়, এ গোয়েন্দার গল্প বেরোবে বই আকারেও । সিনেমা মুক্তির আগেই সাহিত্যেও নাম লেখাবে এই 'অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ' ।

You might also like!