Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Bengaluru Stampede: চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে মৃত ১১, শোকপ্রকাশ অনুষ্কা শর্মার!

Anushka Sharma mourns Bengaluru accident
Anushka Sharma mourns Bengaluru accident

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ৪ঠা জুন অর্থাৎ গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আইপিএল ২০২৪-এর বিজয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর সংবর্ধনা অনুষ্ঠানের সময় ঘটে যায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১১ জন নিহত হন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই  ঘটনায় গোটা ক্রিকেটমহল এবং সমর্থকরা গভীরভাবে শোকাহত। 

দলের অন্যতম মুখ বিরাট কোহলির স্ত্রী এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও এই মর্মান্তিক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। বিবৃতিতে বলেছেন, 'আজ বিকেলে দল আসার পর বেঙ্গালুরুতে প্রচুর দর্শক জড়ো হওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। প্রত্যেকের নিরাপত্তা এবংসুস্থতা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। ' বিবৃতিতে আরও বলা হয়েছে, "আরসিবি এই দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। ঘটনাটি জানার পর, আমরা সঙ্গে সঙ্গে আমাদের সময়সূচিতে পরিবর্তন আনি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শ মেনে চলি। আমরা আমাদের সকল সমর্থকদের অনুরোধ করছি দয়া করে নিরাপদে থাকুন। এই পোস্টটি শেয়ার করে অনুষ্কা তিনটি ভাঙা হৃদয়ের ইমোজিও শেয়ার করেছেন।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তার অভাব ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদেরও চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। গোটা দেশ এদিনের এই মর্মান্তিক ঘটনার জন্য শোকপ্রকাশ করছে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আরও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে সর্বত্র।

You might also like!