Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Tragic Incident:ঋণভার সহ্য করতে না পেরে আত্মঘাতী ব্যবসায়ী পরিবার

Business family suicide
Business family suicide

 

লখনউ, ৩০ জুন: ঋণের বোঝায় জর্জরিত হয়ে স্ত্রী ও নাবালিকা মেয়ের সঙ্গে আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন এক কাপড় ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে , সোমবার সকালে উত্তর প্রদেশের লখনউয়ের আশরফাবাদ এলাকায়। জানা গেছে , ব্যবসায়ীর নিজ ফ্ল্যাট থেকে ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যেখানে ঋণের বোঝা শোধ করতে না পারার জন্য হতাশার কথা লিখেছেন ওই ব্যবসায়ী।

এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যবসায়ীর নাম শোভিত রস্তোগি। লখনউয়ের রাজাজিপুরমে তাঁর কাপড়ের দোকান ছিল। এদিন সকালে ব্যবসায়ী শোভিত, তাঁর স্ত্রী সুচিতা এবং মেয়ে খ্যাতি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান , প্রাথমিক তদন্তে ঋণের দায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ব্যবসায়ী শোভিত এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!