Breaking News
 
Nitin Nabin: ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নীতীনের Annapurna Yojana: ‘অযোগ্য’রা পাচ্ছে অন্নপূর্ণার ৩ হাজার? এক ক্লিকেই জানান অভিযোগ, পাড়ায় পাড়ায় প্রস্তুত অন্নপূর্ণা কমিটি Calcutta High Court: এখনই জাতিগত শংসাপত্র যাচাই নয়! রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও

 

Country

58 minutes ago

Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’

Congress leader Pawan Khera
Congress leader Pawan Khera

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কথোপকথন ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ট্রাম্পের বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের কটাক্ষ, শুধু জ্ঞানেশ কুমারকে নয়, আমেরিকায় পাঠানো হোক ইভিএমও! নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেছেন, কয়েক দিন আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সেই কথোপকথনে জ্ঞানেশ কুমার তাঁকে প্রশ্ন করেন, আমেরিকার মতো বড় দেশে কেন প্রত্যেক ভোটারের কাছে সচিত্র পরিচয়পত্র নেই। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আর সেই সূত্র ধরেই নির্বাচন কমিশনকে নিশানা করে কটাক্ষ ছুড়েছে কংগ্রেস। 

কংগ্রেস সদস্য পবন খেরা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, দয়া করে জ্ঞানেশ কুমার গুপ্তকে আমেরিকায় নিয়ে যান এবং ওখানেই রেখে দিন। পরবর্তী ফ্লাইটে আমরা আমাদের ইভিএমগুলোও পাঠিয়ে দেব। আপনারা আমাদের প্রতি যেসব অপমান ও হেনস্থা করেছেন, তার তুলনায় আপনার জন্য এটুকু করা আমাদের পক্ষে ন্যূনতম কাজ। ভারতের পক্ষ থেকে— শ্রদ্ধেয় স্যরকে, ভালোবাসা-সহ।’ বলে রাখা ভালো, এখানে স্যরকে ‘SIR’ লিখেও খোঁচা দিয়েছেন তিনি। উল্লেখ্য, সোমবার সন্ধেয় ট্রুথ সোশালে ট্রাম্প জানান, ‘গত নির্বাচনে ভারতের ৬৪ কোটির বেশি ভোটার ছিলেন। প্রত্যেকের কাছে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক।’ তিনি জানিয়েছেন, জ্ঞানেশ কুমারের বক্তব্যের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মার্কিন নাগরিকদের ‘বাড়িতে বসে ভোট’ দেওয়ার নিয়মকেও তুলোধোনা করেছেন ট্রাম্প। ভারতের উদাহরণ টেনে তিনি বলেছেন, এক শতাংশেরও কম মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ট্রাম্পের কথায়, ‘সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাতে হবে এখনই।’ আর এই মন্তব্যের পরই কংগ্রেসের এহেন খোঁচা। এখন দেখার জ্ঞানেশ কুমার কিংবা ট্রাম্প এই বিষয়ে পালটা কিছু বলেন কিনা। প্রসঙ্গত, সেভ আমেরিকা অ্যাক্টটি জানুয়ারি মাসে পেশ হয়েছিল। হোয়াইট হাউসের মতে, কেবল মার্কিন নাগরিকরাই যেন আমেরিকায় ভোট দিতে পারে সেটা নিশ্চিত করবে এই বিল। সেকারণেই নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে সচিত্র ভোটার কার্ড তৈরি প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। 

You might also like!