West Bengal

1 hour ago

Annapurna Bhandar Scheme:অন্নপূর্ণা নিয়ে কাটল জট, ১৭ আগস্ট থেকেই টাকা; তালিকা বাছাই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Annapurna Bhandar Scheme
Annapurna Bhandar Scheme

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে, তা নিয়ে জল্পনার অবসান। আগামী ১৭ আগস্ট থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে বলে ফের স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, উপভোক্তাদের অন্তিম পর্যায়ের ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে। যোগ্যতার মাপকাঠি পূরণকারী মহিলাদের অগ্রাধিকারের ভিত্তিতে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ, ১৭ আগস্ট থেকেই শুরু হচ্ছে টাকা পৌঁছনোর প্রক্রিয়া।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। চলতি মাসে উপভোক্তার সংখ্যাটা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিগত তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। তাঁর প্রশ্ন, “আগের সরকার ৫০০ টাকা দিতে ক’মাস লাগিয়েছিল? মনে আছে ? ৯ মাস লাগিয়েছিল। প্রতি মাসেই ভেরিফিকেশন চলত। আমরা যোগ্য লোককে অন্নপূর্ণার টাকা দিয়ে দেব।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “অগ্রাধিকারের ভিত্তিতে ২৫-৬০ বছর বয়সি যোগ্য মহিলারা টাকা পাবেন। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। অর্থ দপ্তর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাঁদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাঁদের প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।”

মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি। পারিবারিক আয় ১২ লক্ষের বেশি। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা। তবে যাঁরা দিবাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছে তাঁরা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে ৩টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে। তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। বুধবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মাপকাঠি ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আগস্ট মাসের ১৭ তারিখ যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।

বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণার যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীভাণ্ডারের মতো বেনোজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন। সরকারি টাকা নয়ছয় করতে দেবেন না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। এদিন শুভেন্দু বলেন, “আগের মাসে প্রশ্ন উঠেছিল অনেক যোগ্য মহিলা টাকা পাচ্ছেন না। এবার  গ্রামীণ এলাকায় মহিলাদের ৩টির বেশি ঘর থাকলে মিলবে টাকা। এতে গ্রামীণ মহিলাদের সংখ্যা বাড়বে।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যাঁরা অন্যান্য সরকারি ভাতা পান, কিন্তু তা অন্নপূর্ণার থেকে কম তাঁরা ৩ হাজার টাকাটা পাবেন।মুখ্যমন্ত্রী বলেন, “২৫-৬০ বছর বয়সি যোগ্য মহিলারা টাকা পাবেন। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। অর্থ দপ্তর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাঁদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাঁদের প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।”

You might also like!