Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

1 year ago

Weather Forcast: শীঘ্রই নামতে পারে পারদ, নতুন বছরেই বঙ্গে ফিরবে শীতের আমেজ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : নতুন বছরের শুরুতেই শীতের চেনা ছন্দ ফিরতে পারে পশ্চিমবঙ্গে। পৌষের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। উল্টে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। বড়দিনেও তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের চেয়ে উপরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইংরেজি নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই নেই। আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে পারদ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি।আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণের প্রায় সব জেলাতেই। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র।

You might also like!