Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

NEET-UG 2026 results: নিট ইউজি পরীক্ষার ফল ঘোষণা, শীর্ষস্থানে লুধিয়ানার আরিয়ান গুপ্তা

Neet Topper Aryan Gupta
Neet Topper Aryan Gupta

 

নয়াদিল্লি, ১৭ জুলাই : জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ বৃহস্পতিবার নিট ইউজি-র ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা neet.nta.nic.in থেকে নিজেদের ফল ডাউনলোড করতে পারবেন। প্রথম বার প্রশ্ন ফাঁস হওয়ার পরে দ্বিতীয় বার নিট অনুষ্ঠিত হয় ২১ জুন। ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১১.২১ লক্ষেরও বেশি পড়ুয়া স্নাতক স্তরে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন বলে জানা গিয়েছে। ১৩৮ জন পরীক্ষার্থী ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন। এ বারের পরীক্ষায় ৭২০-র মধ্যে সর্বোচ্চ ৭১৫ নম্বর পেয়েছেন পঞ্জাবের লুধিয়ানার আরিয়ান গুপ্তা।

কৃতি পড়ুয়া আরিয়ান শুক্রবার পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করে। সে জানিয়েছে, ৭২০-এর মধ্যে ৭১৫ নম্বর পেয়েছে সে। আরিয়ান জানান, "আমি অনেক পড়াশোনা করেছি। কঠোর পরিশ্রমের এই ফল পেয়ে আমি আনন্দিত। আমার বাবা-মা দুজনেই চিকিৎসক এবং আমার বড় ভাই 'অল ইন্ডিয়া র্যাঙ্ক' ৫৪ পেয়ে এমবিবিএস করছেন। শিক্ষকরা যা শেখাতেন, আমি সবসময় তা মেনে চলতাম। আমি এইমস দিল্লিতে ভর্তি হব এবং আশা করি ভবিষ্যতে একজন অনকোলজিস্ট হব।

You might also like!