Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Air India plane crash: আহমেদাবাদের দুর্ঘটনার পর বিশ্লেষণ শুরু বিমা বিশেষজ্ঞদের

Air India Flight 171 crashed after the pilot's last Mayday call near Ahmedabad Airport
Air India Flight 171 crashed after the pilot's last Mayday call near Ahmedabad Airport

 

মুম্বই, ১৫ জুন : আহমেদাবাদের বিমান দুর্ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে বড়। মৃতদের জন্য সামগ্রিভাবে কত কোটি টাকা বরাদ্দ হবে, শুরু হয়েছে সেই বিশ্লেষণ। অনুমান করা হচ্ছে, এই দুর্ঘটনার জেরে জীবন বিমা বাবদ খরচ হতে পারে প্রায় ১২০০ কোটি টাকা। বিমা কাঠামো অনুযায়ী, প্রধান বিমা সংস্থা টাটা এআইজি মোট বিমার ৪০ শতাংশের দায়িত্বে রয়েছে। বাকি অংশে রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স, আইসিআইসিআই লম্বার্ড, এবং অন্যান্য সরকারি বিমা সংস্থা।ক্ষতিপূরণের মধ্যে থাকবে বিমানের ক্ষতি, যাত্রীদের ক্ষতিপূরণ ও অন্যান্য ক্ষতি। এছাড়া ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজটি ইতিমধ্যেই পুনর্নির্মাণের ঘোষণা করেছে টাটা। পাশাপাশি ১৯৯৯ সালের মনট্রিয়াল কনভেশনের অধীনে বিমা বাবদ মৃতের পরিবারগুলিকে দিতে হবে আরও ১.৮ কোটি টাকা। ২০০৯ সালে এই কনভেনশনে সাক্ষর করেছিল ভারত।

প্রসঙ্গত, ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানী তো বটেই, এই দুর্ঘটনাকে বিপুল আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। অভিশপ্ত ওই বিমানে সওয়ার ছিলেন ২৪২ জন যাত্রী। এর মধ্যে ১৬৯ জন ভারতীয় ও ৫৩ জন ব্রিটিশ, পর্তুগালের ৭ জন ও কানাডার এক নাগরিক। পাশাপাশি পাইলট ও বিমান সেবিকা মিলে ছিলেন ১২ জন। এদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ইতিমধ্যেই মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিমান সংস্থা টাটা।


You might also like!