Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Manoj Kumar Agarwala and Gyanesh Kumar:‘ভালো হচ্ছে কিন্তু সতর্ক থাকুন’—CEO-কে ফোনে নির্দেশ জ্ঞানেশ কুমারের

Manoj Kumar Agarwala and Gyanesh Kumar
Manoj Kumar Agarwala and Gyanesh Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:প্রথম দফার West Bengal Assembly Election 2026-এর ভোটগ্রহণ চলাকালীন পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে নামল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-কে ফোন করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।ফোনে ভোট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। CEO-র কাছ থেকে বর্তমান ভোটগ্রহণের আপডেট শুনে জ্ঞানেশ কুমার স্পষ্ট নির্দেশ দেন—“ভোট ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে।”এই এক লাইনের নির্দেশেই পরিষ্কার, শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি প্রশাসনিক নিখুঁততা বজায় রাখাই এখন কমিশনের সবচেয়ে বড় অগ্রাধিকার।

এ দিন সকাল থেকেই নওদা, ইসলামপুর, চোপড়া, কুমারগঞ্জ-সহ বেশ কিছু বিধানসভা আসনে অশান্তির খণ্ডচিত্র দেখা গিয়েছে। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কোথাও বিজেপি এজেন্টকে মারধর-সহ একাধিক অশান্তির অভিযোগ উঠেছে। বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না বলেও অভিযোগ করেছেন ভোটার ও রাজনৈতিক দলের এজেন্টরা। বিষয়টি নিয়ে সব জেলার DEO-কে মনোজকুমার জানিয়েছেন, শুধু বুথের ১০০ মিটারের মধ্যে নয়, প্রয়োজনে ১০০ মিটারের বাইরেও বাহিনীকে কাজে লাগাতে হবে। প্রয়োজন ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীকে কড়া হাতে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।নওদা বিধানসভা এলাকায় আমজনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ ও দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দিকে, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এ দিন দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদায়, ৫৮.৪৫ শতাংশ।

You might also like!