Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Howrah fire : হাওড়ার ঘুসুড়িতে চটকল চত্বরে বিধ্বংসী আগুন

Howrah fire (symbolic picture)
Howrah fire (symbolic picture)

 

হাওড়া, ১ মে : শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। এদিন ভোররাত ৩টে নাগাদ হাওড়ার ঘুসুড়ি জে. এন. মুখার্জি রোডে অবস্থিত হনুমান জুট মিল চত্বরে এক বিধ্বংসী আগুনের খবর পাওয়া যায়। মিলের ভেতরে থাকা ২৫ নম্বর গুদামটিতে প্রথমে এই আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। গুদামটি মূলত রাখির গুদাম হিসেবে ব্যবহৃত হতো। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, জলের জোগান বজায় রাখতে কাছে থাকা গঙ্গা নদী থেকে মোটর পাম্পের সাহায্যে জল তুলে নেভানোর কাজ শুরু করা হয়। আগুনে পুরো গুদামটি ভস্মীভূত হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গুদাম কর্তৃপক্ষ। বর্তমানে দমকল কর্মীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ধিকিধিকি জ্বলতে থাকা আগুন নেভানোর কাজ চলছে।


You might also like!