kolkata

1 hour ago

Raghunath Murmu Jayanti : পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপাল রবির

Raghunath Murmu Jayanti (symbolic picture)
Raghunath Murmu Jayanti (symbolic picture)

 

কলকাতা, ১ মে : পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি| এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, "পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। তাঁর অগ্রণী কর্মতৎপরতার মাধ্যমেই 'অল চিকি' লিপি উদ্ভাবিত হয়েছিল, যা প্রাচীন সাঁওতালি ভাষাকে প্রদান করেছে এক স্বতন্ত্র অনন্য পরিচয়। তাঁর এই যুগান্তকারী অবদান ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি সাঁওতালি সাহিত্যের ভিত্তিকে সুদৃঢ় করেছে এবং এর নিরবিচ্ছিন্ন ধারা রক্ষায় এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তাঁর জীবন ও আদর্শ আজও নতুন প্রজন্মকে নিজেদের ভাষাগত ঐতিহ্যের শিকড়ে অবিচল থাকতে, নিজস্ব পরম্পরা ও মূল্যবোধকে গর্বের সাথে বহন করতে এবং সাংস্কৃতিক সত্তার সাথে নিবিড়ভাবে যুক্ত থাকতে নিরন্তর অনুপ্রাণিত করে।"

You might also like!