Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Country

4 months ago

Fire In Bihar: সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে আগুন, হতাহতের খবর নেই

Passenger Train Catches Fire In Bihar
Passenger Train Catches Fire In Bihar

 

সাসারাম, ১৮ মে : বিহারের সাসারাম স্টেশনে আগুন ধরে গেল একটি ট্রেনের কামরায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে। সকালে সাসারাম থেকে পাটনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। তার ঠিক আগেই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়।

আরপিএফ ইন্সপেক্টর সঞ্জীব কুমার বলেন, "এটি ছিল সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের একটি কোচে আগুন লেগে যায়। ওই কোচটি খালি ছিল। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।" রেল সূত্রের খবর, সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ সাসারাম থেকে পাটনার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ট্রেনটির। রওনার আগে স্টেশনেই অপেক্ষা করছিল পাটনাগামী ফাস্ট প্যাসেঞ্জার। সেই সময়েই আচমকা ট্রেনের একটি কামরা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই গোটা কামরা আগুনের গ্রাসে চলে আসে। কী ভাবে এই আগুন লাগল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

You might also like!