Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal (Symbolic Picture)
Arvind Kejriwal (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : সিবিআই-এর দায়ের করা আবগারি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভোটের সময় কিছুদিনের জন্য আদালত তাঁর জামিন মঞ্জুর করেছিল।

উল্লেখ্য, ইডির মামলায় কেজরিওয়াল আগেই জামিন পেয়েছেন। শুক্রবার জামিন পাওয়ার ফলে কেজরিওয়াল মাস পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন। যদিও সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না।

You might also like!