Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

International

1 year ago

FPCCI: ২৪ সদস্যের উচ্চপর্যায়ের পাক বাণিজ্য প্রতিনিধি শুক্রবার বাংলাদেশ সফরে আসছে

FPCCI (Symbolic picture)
FPCCI (Symbolic picture)

 

ঢাকা, ৯ জানুয়ারি : পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশ সফরে আসছে। ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁরা ঢাকায় থাকবেন।

সূত্রের খবর, ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে বাংলাদেশ বিদেশমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধিদলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধিদল।

পাক দলের নেতৃত্ব দেবেন এফপিসিসিআইয়ের সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন। এই প্রতিনিধিদলে পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন।

You might also like!