Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Bhupinder and Deepender alliance in Haryana:এএপি সম্ভবত চায়নি, হরিয়ানায় জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া ভূপিন্দর ও দীপেন্দরের

Bhupinder and Deepender  alliance in Haryana
Bhupinder and Deepender alliance in Haryana

 

চন্ডীগড়, ১১ সেপ্টেম্বর : হরিয়ানা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের মধ্যে জোট জল্পনার মধ্যেই দু'টি প্রার্থী তালিকা প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আর তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা ও দীপেন্দর সিং হুডা। বুধবার রোহতকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপিন্দর সিং হুডা বলেছেন, "আমরা চেষ্টা করেছি, কিন্তু তাঁরা নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়তো তাঁরা তা চায়নি।" এএপি-র সঙ্গে জোটের বিষয়ে দীপেন্দর বলেছেন, "আমাদের দিক থেকে, আলোচনা চলছিল, কিন্তু তাঁরা নিজেদের (প্রার্থীদের) তালিকা প্রকাশ করেছে।"

গৰ্হি সাম্পলা-কিলোই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপিন্দর সিং হুডা এদিন বলেছেন, "মানুষ আমাদের আশীর্বাদ করছেন, জনগণের সেবা করা আমাদের কর্তব্য। জনসেবা হল সেই উদ্দেশ্য যা নিয়ে আমি এবং আমার পরিবার রাজনীতিতে যোগ দিয়েছি। মানুষ আমাকে এই সুযোগ দিয়েছে, এবং আমরা যতটা সম্ভব তাঁদের সেবা করব।" হরিয়ানার বিজেপি হেরে যাবে এবং কংগ্রেস ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন প্রবীণ এই নেতা।


You might also like!