Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Life Style News

11 months ago

Skin care: কোমল ত্বকের নমনীয়তা বজায় রাখতে নিম্নে উল্লেখিত ফেসপ্যাকের জুড়ি মেলা ভার, জেনে নিন বিস্তারিত!

Skin care (Symbolic picture)
Skin care (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে ত্বকের টান ধরার প্রবণতা নতুন কিছু নয়। শীতকালে কোমল ত্বকের অভাব লক্ষ্যনীয়। এমনকি, ময়েশ্চারাইজ়ার মাখার পরও শুষ্ক ত্বকের সমস্যা কমে না। একদিন ক্রিম না মাখলেই চামড়ায় খড়ি ফুটে ওঠে। তবে এমন সমস্যা 

দূরীকরণে প্রাকৃতিক উপাদানের অবদান অনস্বীকার্য। ঘরোয়া টোটকায় তৈরি কয়েকটি ফেসপ্যাক ব্যবহার করুন আর  শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পান। এখানেই শেষ নয়, উল্লেখিত ফেসপ্যাক আপনার ত্বকের পুষ্টি জোগাবে

 এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

কি কি উপাদানের দ্বারা এই ফেসপ্যাক তৈরি করবেন জেনে নিন-

* টক দই ও হলুদ ফেসপ্যাকঃ টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে। অন্যদিকে, হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ত্বকের প্রদাহ ও সংক্রমণ কমায়। ১ চামচ টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বককে সতেজ করে তোলে এবং ত্বককে ময়েশ্চারাইজ়ড রাখে।

* ওটস ও মধুর ফেসপ্যাকঃ ১ চামচ ওটমিলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকের মেখে ১৫-২০ মিনিট বসে থাকুন। এর পর হাল্কা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন। এটি মরা কোষ পরিষ্কার করে দেবে এবং ত্বকের জেল্লা বাড়াবে। এটি এমন একটা ফেসপ্যাক, যা শুষ্ক ও সংবেদনশীল ত্বকের উপর দুর্দান্ত কাজ করে।

* নারকেল তেলঃ রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’ফোঁটা নারকেল তেল নিয়ে মুখে মালিশ করুন। নাইট ক্রিম ব্যবহারের বদলে নারকেল তেল মাখলে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। পাশাপাশি এই নিয়ম মানলে চট করে মুখ বলিরেখা পড়বে না। 

* কলা ও দুধের ফেসপ্যাকঃ কলার মধ্যে পটাশিয়াম ও ভিটামিন ই রয়েছে, যা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। দুধও ত্বকের জন্য উপকারী। অর্ধেক পাকা কলা ম্যাশ করে নিন। এতে ২ চামচ দুধ মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করুন। এর পর হাল্কা হাতে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে নরম ও কোমল করে তুলবে।

You might also like!