Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Coconut Prawn Malaikari :অভিনব বঙ্গীয় রান্না -'নারকেল চিংড়ি মালাইকারি'

Coconut Prawn Malaikari
Coconut Prawn Malaikari

 

   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রান্না একটা আর্ট। তাই প্রতিদিন গবেষণামূলক রান্নার আবিষ্কার হয়ে চলেছে। আমাদের এই বাঙলাতেই সৃষ্টি হয়েছে অভিনব এই রান্না।

   ভূমিকা - ইলিশ আর চিংড়ি নিয়ে যতই দ্বন্দ্ব থাক না কেন যে কোনও অনুষ্ঠানের দিনে এই সব মাছ একসঙ্গে রান্না হবে। আর তাই যদি হয় জামাই ষষ্ঠী তাহলে তো কথাই নেই। বছরের এই একটা দিন অর্থাৎ জামাই ষষ্ঠীতে সারা বছরের শখ পুষিয়ে নেন। মাটন, ইলিশ, চিংড়ি, পোলাও, বিরিয়ানি সব রকমের রান্নায় পাত সাজিয়ে খেতে দেন। এবার আমরা আজকের রান্নায় ফিরে যাই।

 উপকরণ ও প্রণালী -

প্রথম পর্ব - গলদা চিংড়িতেই মালাইকারি ভাল হয়। চিংড়ি কেটে বেছে খুব ভাল করে ধুয়ে নিতে হবে। একটা বাটিতে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে নিন। এবার তা মাছের উপর ভাল করে ছড়িয়ে মাখিয়ে দিন। এবার সরষের তেল দিয়ে ৩০ সেকেন্ড রেখে মাছ উল্টে পাল্টে ভেজে নিন। এবার একটা গোটা নারকেল গ্রেট করে গরম জল দিয়ে গ্রাইন্ডারে গ্রেট করে নারকেলের দুধ বানিয়ে নিন।

  দ্বিতীয় পর্ব - ১ চামচ কালো সরষে, ১ চামচ মৌরি, গোটা কাজু, টকদই আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। এবার ওই তেলে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে পেঁয়াজের পেস্ট জিয়ে দিন। এবার দু চামচ আদা-রসুন বাটা মিশিয়ে দিন। এবার কাঁচালঙ্কা বাটা, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো আর হলুদ দিন। এবার কাজির পেস্ট মিশিয়ে দিন। আর খুব সামান্য মিক্সি ধোওয়া জল দিন।

 তৃতীয় পর্ব -  এবার নুন দিয়ে কষিয়ে নিন। এবার নারকেলের দুধ মিশিয়ে নিন। দুধ মিশলে দু কাপ সাধারণ দুধ মিশিয়ে দিন। এবার গ্রেভি হয়ে আসে গ্রেভির মধ্যে চিংড়ি মাছ ছেড়ে দিন। সব শেষে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। এই রেসিপি সবার কাছে খুবই স্পেশ্যাল। গরম ভাতে এর স্বাদের কোনও তুলনা নেই।

You might also like!