Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Cooking

8 months ago

Bitter Gourd: গরমে করলা-উচ্ছে অপরিহার্য, রইল তেতো ভাব কমান ঘরোয়া উপায়!

Bitter Gourd
Bitter Gourd

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকাল মানেই শরীর ঠান্ডা রাখতে ও হজম ঠিক রাখতে খাদ্যতালিকায় জায়গা করে নেয় কিছু বিশেষ সবজি। তাদের মধ্যে অন্যতম হল উচ্ছে ও করলা। এই তেতো দুই সবজি তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে এবং রক্ত পরিশোধন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পর্যন্ত একাধিক উপকারে আসে। কিন্তু তেতো স্বাদের জন্য বহুজনই এই  সবজি মুখে তুলতে চান না। বিশেষ করে ছোটদের তো কথাই নেই! তবে চিন্তার কিছু নেই। গৃহিণীদের জন্য রইল কয়েকটি সহজ ঘরোয়া টিপস, যেগুলি মেনে চললে করলা বা উচ্ছের তেতো ভাব অনেকটাই কমানো সম্ভব। তাতে গুণও বজায় থাকবে, স্বাদেও মিলবে স্বস্তি।

১. উচ্ছে কিংবা করলা তেতোভাব কমাতে চাইলে উপরের সবুজ আস্তরণ ছাড়িয়ে নিতে পারে। বীজেও তেতোভাব থাকে যথেষ্ট। তাই তা ফেলে দিলেও তেতোভাব কমে অনেকটাই।

২. তেতোর যম নুন। নুন জলে ভিজিয়ে রাখলে উচ্ছে কিংবা করলার তেতোভাব কমানো সম্ভব। পাতলা করে সবজি কেটে নিন। কমপক্ষে ২০-৩০ মিনিট নুন মেখে রেখে দিন। তাতে সবজি থেকে জল বেরিয়ে আসবে। ৩-৪ বার জল দিয়ে ধুয়ে এবার উচ্ছে বা করলা ভেজে নিন। তরকারিও করতে পারেন। দেখবেন তেতোভাব কমে গিয়েছে বেশ খানিকটা।

৩. উচ্ছে কিংবা করলা পাতলা করে কেটে ফেলুন। এবার ভিনিগার এবং চিনির একটি মিশ্রণ তৈরি করুন। কমপক্ষে আধঘণ্টা ওই মিশ্রণ তেতো সবজি ডুবিয়ে রাখুন। জলে ধুয়ে রান্না করুন।

৪. দই দিয়ে উচ্ছে কিংবা করলা রান্না করতে পারেন। তাতে তেতোভাব কমবে। আবার দইয়ের জন্য বেশ খানিকটা অন্যরকম খেতে লাগবে সবজিটি।

৫. আবার অনেক সময় পিঁয়াজ, আদা, রসুন, দই, টমেটো দিয়ে উচ্ছে কিংবা করলা রাঁধতে পারেন। অন্যান্য মশলার স্বাদে তেতোভাব সেভাবে অনুভব করতে পারবেন না। বরং নতুন স্বাদই পাবেন। তার ফলে তীব্র গরমে রুচিও ফিরবে।

You might also like!