Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Sharbat Recipes: চড়া গরমে আরাম! শরীর ঠান্ডা রাখতে পান করুন এই ৩ জাদুকরী শরবত

Cucumber and watermelon Sharbat
Cucumber and watermelon Sharbat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে আমজনতা অস্থির।  হাঁসফাঁস অবস্থায় নাজেহাল সকলেই। বিভিন্ন রকম সমস্যার পাশাপাশি খাওয়াদাওয়া নিয়ে সমস্যা অন্যতম। এই গরমে জলের মাধ্যমে গলা ভেজালেও শরীর ঠাণ্ডা একেবারেই হয়না। ক্লান্তি গ্রাস করে সহজেই, কাজ করতে অনিহা প্রকাশ পায়। তাই এইসময় শরীর ও মন- দুইই সক্রিয় রাখতে ঠান্ডা শরবতের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেনে নিন ঠান্ডা শরবতের রেসিপি, 

১) শশা তরমুজের শরবতঃ 

উপকরণ–

১ টি তরমুজ

১টি টুকরো করা শশা

৪ টেবিল চামচ চিনি

১/২ কাপ পাতিলেবুর রস

১ টেবিল চামচ তুলসি পাতা কুচি

১ টেবিল চামচ বিটনুন

প্রয়োজনমতো জল

প্রণালী– প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিন। এরপর শশার টুকরোগুলো মিক্সারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তরমুজের টুকরো, তুলসি পাতা দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তাতে লেবুর রস দিয়ে আবার মিশিয়ে নিন। শেষে শশা, বিটনুন ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

২) পুদিনা লেমনেড শরবতঃ 

উপকরণ –

২ টেবিল চামচ পুদিনা পাতা

২টো লেবু

স্বাদমতো বিটনুন

প্রয়োজনমতো বরফের টুকরো

প্রণালী – প্রথমে পুদিনা পাতা থেতো করে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল, বিটনুন ও লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর শরবতটা ছেঁকে নিন। এরপর গ্লাসে শরবত ঢেলে তাতে বরফের টুকরো, পুদিনা পাতা এবং স্লাইস করে কাটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা লেমনেড শরবত।

৩) বেল গুড়ের শরবতঃ 

উপকরণ –

১টি বেল

পরিমাণ মতো আখের গুড়

স্বাদমতো নুন

প্রয়োজনমতো বরফের টুকরো

প্রণালী –বেলের ভিতরের শাস বের করে তার সঙ্গে কিছুটা জল দিয়ে কাত্থ বানান। এবার তাতে পরিমাণ মতো আখের গুড় এবং নুন দিয়ে ভালো করে গুলে নিন। শরবত তৈরি। এবার গ্লাসে ঢেলে ইচ্ছেমতো বরফের টুকরো মিশিয়ে পরিবেশন করুন বেল গুড়ের শরবত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…