Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Cooking

8 months ago

Ragi Chips for Kid: ক্ষুদের পছন্দের ফ্রোজ়েন ফ্রেঞ্চ ফ্রাই-র বিকল্প হিসাবে বানিয়ে নিন রাগির চিপস, রইল ঘরোয়া পদ্ধতি!

Ragi Chips
Ragi Chips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্ষুদেকে খাওয়ানো সে যেন এক চরম ঝক্কির, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষুদের মনের মতো খাবার বানাতে হিমশিম খান মায়েরা। কেননা বাছাদের খাবার বানানোর সময় তাঁদের স্বাস্থ্য এবং রুচি উভয় দিকেই লক্ষ্য রাখা জরুরী। তাই বাজারজাত চিপস কিংবা ফ্রোজ়েন ফ্রেঞ্চ ফ্রাই সবটাই শিশুর মুখরোচক হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ক্ষুদের আবদার মেটাতে মন রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন রাগি দিয়ে চিপস। রাগি এমন এক দানাশস্য, যাতে প্রোটিন, ভিটামিন, ফাইবার ভরপুর মাত্রায় রয়েছে। রাগি সহজপাচ্য। আয়রন, ক্যালশিয়াম-সহ নানাবিধ খনিজ রয়েছে এতে। এর পাশাপাশি একটি বিশেষ সুবিধা হল এটি বানানোর পর আপনি কন্টেইনারে বেশ কয়েকদিন রাখতে পারবেন। তবে চলুন জেনে নিই, রাগি সহকারে চিপস বানানোর রেশিপি,  

উপকরণ: 

২ কাপ রাগির আটা;

১ কাপ গমের আটা;

১ কাপ চালের গুঁড়ি;

১ টেবিল চামচ চাট মশলা;

আধ চা চামচ জিরেগুঁড়ো;

১ টেবিল চামচ হলুদগুঁড়ো;

স্বাদমতো নুন;

স্বাদমতো লঙ্কার গুঁড়ো। 

পদ্ধতি: প্রথমেই সমস্ত উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিতে হবে। তার পর জল দিয়ে আটা মেখে নিতে হবে। আটা যেন মসৃণ হয়। কিছু ক্ষণ রেখে চাকি-বেলনে পাতলা রুটির মতো বেলে নিন। যত পাতলা বেলবেন, ততই মুচমুচে হবে চিপ্‌স । তার পর কুকি কাটার বা ছোট কোনও গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।

মুচমুচে চিপ্‌স খেতে হলে ছাঁকা তেলে উল্টে-পাল্টে ভাজতে হবে। তবে যদি স্বাস্থ্যের কথা খেয়াল রাখতে হয়, তা হলে এয়ারফ্রায়ারে তেল ব্রাশ করে উল্টে-পাল্টে ভাজতে হবে। এই চিপ্‌স কোনও বায়ুনিরোধী কৌটো বা কাচের শিশিতে সপ্তাহ দুয়েক রাখতে পারেন।

You might also like!