Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Bread Cheesecake:ব্রেড চিজকেক

Bread Cheesecake
Bread Cheesecake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকা কলা দিয়ে বানানো একটা স্পেশাল ডেজার্টের রেসিপি আজকে আমরা জানবো- বানানা ব্রেড চিজকেক । কলা ও চিজের পুষ্টিগুণ এবং সাথে টেস্টিনেস, এই কম্বিনেশন-টাই এই ডিস-এর স্পেশালিটি।

ব্যানানা ব্রেড লেয়ার তৈরির জন্য

  • পাকা কলা- ৪টা
  • ডিম- ১টা
  • চিনি- ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ১ চা.চা.
  • ময়দা- ১.৫ কাপ
  • বেকিং পাউডার- ১ চা.চা.
  • লবণ- ১/২ চা.চা.
  • তেল- ৪ টে.চা.
  • দারুচিনি গুঁড়ো- ১ চা.চা.
  • পানি- পরিমাণমতো

চিজকেকের লেয়ারের জন্য 

  • ক্রিম চিজ- ৯০০ গ্রাম
  • চিনি- ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ১ টে.চা.
  • তরল দুধ- ১ কাপ
  • জেলাটিন পাউডার- ১ টে.চা.
  • ক্যারামেল

বানানা ব্রেড চিজকেক বানানোর প্রণালী

১) ওভেন প্রি-হিট করুন ৩৫০° ফা. বা ১৮০° সে. পর্যন্ত।

২) একটি বড় বোলে কলাগুলোকে কাঁটাচামচের সাহায্যে চটকে নিন। তেল, ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স ভালোমতো মেশান এতে। ময়দা, বেকিং পাউডার, লবণ, দারুচিনি গুঁড়ো ও পানি দিয়ে ভালো মিক্স করতে থাকুন চামচ দিয়ে।

৩) একটি ওভেনপ্রুফ প্যানে তেল স্প্রে করে/মাখিয়ে মিক্সচারটি সুন্দর করে ঢালুন। ৩০-৪০ মিঃ বেক করুন। বানানা ব্রেড তৈরি হল।

৪) এবার আরেকটি বড় বোলে ক্রিম চিজ, চিনি ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে হুইস্ক করুন।

৫) একটি প্যানে দুধ নিয়ে গরম করে তাতে জেলাটিন পাউডার নিয়ে গরম করুন জেলাটিন গলার আগ পর্যন্ত।

৬) জেলাটিন-দুধের মিক্সচারটি ক্রিম চিজের মিক্সচারে ঢেলে আবার হুইস্ক করুন। একটা স্মুদ টেক্সচার আসবে।

৭) এই মিক্সচারটাকে বানানা ব্রেডের উপর ঢালুন। ৫ ঘণ্টা বা সারারাত ফ্রীজে রেখে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে বের করে উপরে ক্যারামেন ছিটিয়ে দিন।

You might also like!