Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Toy Train: দার্জিলিং যাওয়ার পথে লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

Toy train derailed at Gayabari station
Toy train derailed at Gayabari station

 

শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বর  : দার্জিলিংয়ের কাছে ফের লাইনচ্যুত হল টয়ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শনিবার সকালে ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল জয়রাইড। মাঝপথে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে। টয়ট্রেনে বেশ কয়েকজন পর্যটক ছিলেন। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন। তবে এদিন ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় সমস্যায় পড়েন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) আধিকারিকরা। এরপর লাইনচ্যুত ট্রয় ট্রেনটিকে আবার লাইনে রেখে যাত্রা শুরু করানো হয়। এদিকে এদিন সকাল থেকে উত্তরবঙ্গের সমতল এলাকার পাশাপাশি পাহাড়ি এলাকায়ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার থেকে হালকা বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়।


You might also like!