Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

West Bengal

1 year ago

Nalpur Train Derailment : শালিমারে ঢোকার আগে নলপুরে যাত্রিবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত, ব্যাহত পরিষেবা

Nalpur Train Derailment
Nalpur Train Derailment

 

হাওড়া, ৯ নভেম্বর : শালিমারে ঢোকার আগে নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল ২২৮৫০ ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। যাত্রিবাহী ট্রেনের তিনটি কামরা পর পর লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

রেল সূত্রে খবর, শনিবার সকাল ৫.৩১ মিনিট নাগাদ খড়গপুর ডিভিশনের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল এক্সপ্রেস ট্রেনটি। নলপুরের কাছে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও ওম প্রকাশ চরণ বলেছেন, "শনিবার সকালে ৫.৩১ মিনিটে, সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি মিডল লাইন থেকে ডাউন লাইনে যাওয়ার সময় লাইনচ্যুত হয়েছে। একটি পার্সেল ভ্যান এবং দু'টি যাত্রীবাহী কোচ লাইনচ্যুত হয়েছে। বড় ধরনের আহত অথবা হতাহতের খবর পাওয়া যায়নি।"


You might also like!