Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

4 months ago

Bengal Weather Forecast: বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা

South Bengal Weather Forecast
South Bengal Weather Forecast

 

কলকাতা, ১১ মার্চ : শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর।

বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। আর এই বৃষ্টি দুর্যোগ কাটতেই দক্ষিণে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে রবিবার দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস।

বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই সকলকে সাবধানে থাকার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

You might also like!