Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Dilip Ghosh: এবার তৃণমূলের কাউকে সুযোগ দেবে না বিজেপি,দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ১৯ মার্চ : ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রার্থী তালিকা নিয়ে একাধিক জেলায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমতাবস্থায় বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, তৃণমূলের অনেকেই বিজেপিতে আসতে চাইছে, তবে এবার কাউকে সুযোগ দেবে না বিজেপি।

বৃহস্পতিবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুর সদর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল, তাঁদের বিধায়ক এবং মন্ত্রীরা এত বেশি কাট মানি খেয়েছে যে তাঁরা এতে অভ্যস্ত হয়ে গেছে। ৭৪ জন বিধায়কের টিকিট কাটা হয়েছে; সবাই বিরক্ত এবং অর্ধেকেই টিকিটের জন্য বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। গতবার আমরা ভুল করেছিলাম, আমরা নিশ্চয়ই হেরে যাওয়া লোকদের টিকিটটা দিয়েছিলাম, তাই তার ফল আমাদের ভোগ করতে হয়েছিল। এবার বিজেপি কাউকেই ঢুকতে দিচ্ছে না।"

You might also like!