Breaking News
 
CM Suvendu Adhikari Janatar Darbar: ছয় মাসের শিশুর প্রাণ বাঁচাতে ১৭ কোটি টাকার জিন থেরাপি, অসহায় মা-বাবার আর্জি শুনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা

 

Health

1 year ago

Health Tips: স্বাদে তেতো হলেও এই পাতাতেই আছে মাল্টি রোগের ওষুধ, জানেন কি সেই পাতা?

Kalmegh leaves
Kalmegh leaves

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে 'কালমেঘ'কে মহৌষধ বলা হয়েছে। কালমেঘের মধ্যে রয়েছে একাধিক উপকারিতা। সবুজ চিকতা নামেও পরিচিত কালমেঘ। ঠান্ডা লাগলে কালোমেঘ পাতার রস খেলে উপকার পাওয়া যায়। হালকা জ্বর ও গলা ব্যথার সমস্যাতেও প্রাকৃতিক উপাদান হিসেবে এ পাতার রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে এখন শোনা যাচ্ছে, হৃদরোগের ক্ষেত্রেও নাকি উপকারি এই কালমেঘ পাতা। 

মানুষ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন বেশি থাকা, কোলেস্টেরলের মতো অসুখে আক্রান্ত। এবার এ সমস্ত রোগ কিন্তু হার্টের রোগের আশঙ্কা বাড়ায়। তাই প্রতিটি মানুষকে বলা হয়ে থাকে যতটা সম্ভব এই অসুখকে নিয়ন্ত্রণ করার। এবার কিছু কিছু ক্ষেত্রে কালমেঘ পাতা পারে হার্টের রোগের আশঙ্কা কমিয়ে দিতে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পাতা অসাধারণ কাজ করে। এছাড়া বলা হয়ে থাকে যে, এ পাতার রস রক্ত পরিষ্কার করে দিতে পারে। এমনকী এতে রয়েছে অ্যান্টিভাইরাল গুণ। ম্যালেরিয়াতেও কালোমেঘ পাতা কাজ করে বলে জানা যাচ্ছে। এ ছাড়াও সাম্প্রতিক গবেষণা বলছে কালোমেঘ পাতায় রয়েছে অ্যান্টিথ্রম্বোটিক উপাদান। এই কারণে কালোমেঘ খেলে রক্ত জমাট বাধতে পারে না। এর ফলে রক্তপ্রবাহ ঠিকমতো হয়। 

 কালমেঘ পাতার ব্যবহার - প্রধানত দু'ভাবে কালমেঘ পাতা খাওয়া যায়। (১) এই পাতার পেষ্ট বানিয়ে খুব ছোট ছোট বড়ি বানিয়ে রোদে একদম শুকিয়ে নিন। প্রতিদিন সকালে ২টো বড়ি জল দিয়ে খেয়ে নিন।(২) রাতে ১৫/১৬ টা কালমেঘ পাতা ঈষৎ গরম জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেঁকে নিয়ে খেয়ে নিন।

You might also like!