Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

NCPI : কাকলিকে নেতা ঘোষণা করে পিছিয়ে এল এনসিপিআই-র পেজ? নতুন পোস্ট ঘিরে জোর জল্পনা

NCPI
NCPI

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া। রবিবার পর্যন্ত রাজনৈতিক পরিসরে প্রায় অচেনা এই দলের নাম আচমকাই সামনে আসে, যখন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লা-র সঙ্গে দেখা করে জানান যে তাঁদের সংসদীয় ব্লক এনসিপিআই-এ মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এনসিপিআই-এর ফেসবুক পেজে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার দলনেতা হিসাবে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়। পরে যদিও সেটি মুছে ফেলা হয়। অন্য একটি পোস্টে এনসিপিআই-এর তরফে একটি গ্রাফিক পোস্ট করে দাবি করা হয়েছে যে, লোকসভার সাংসদসংখ্যার বিচারে তারাই পশ্চিমবঙ্গের বৃহত্তম দল। ওই গ্রাফিকে দেখা যাচ্ছে, এই রাজ্যে বিজেপির ১২ জন লোকসভার সাংসদ রয়েছেন। তৃণমূলের সাংসদসংখ্যা ৮। কংগ্রেসের এক। আর লোকসভায় এনসিপিআই-এর সাংসদসংখ্যা ২০। এই গ্রাফিকের সঙ্গে লেখা হয়েছে, “লোকসভায় ২০টি আসন নিয়ে এনসিপিআই এখন সংসদীয় শক্তির বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম শক্তি। জাতীয় স্তরে রাজ্যের কণ্ঠস্বর।”

মাটির পথ ধরে কিছুটা এগোলে সবুজ রঙের দোতলা একটি বাড়ি। পাঁচিলঘেরা বাড়ির গায়ে লেখা ‘জাগো বিশ্ব’। বড় লোহার দরজার দু’পাশে লেখা দু’জনের নাম। দরজার একদিকে উত্তীয় কুণ্ডু আর একদিকে শিউলি কুণ্ডু। উত্তীয় কুণ্ডু একটি স্থানীয় সংবাদপত্রের প্রকাশক। শিউলি কুণ্ডু পেশায় কলকাতা হাই কোর্টের আইনজীবী।হাওড়ার সাঁকরাইলের হাটগাছার বাণীপুরের এই বাড়িটিতেই এখন নজর রাজনৈতিক মহলের। কারণ, এই বাড়িটি কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূলের ২০ জন ‘বিদ্রোহী’ সাংসদের ভরসার এনসিপিআইয়ের সদর দপ্তর। বহু বছর আগে দোতলা এই বাড়িটিতে চলত শিশুদের হোম। দুঃস্থ শিশুরা থাকত এখানে। বিদেশ থেকে নাকি অনুদান আসত। তাতেই চলত ভরণপোষণ। তবে বছর ৭-৮ আগে বন্ধ হয়ে যায় হোমটি। তারপর এই বাড়িটিতে এনসিপিআই-এর পথচলা শুরু। সদর দরজা পেরিয়ে বাগানঘেরা পথ ধরে কিছুটা হেঁটে যাওয়ার পর বাড়িতেই চলে কর্মযজ্ঞ। সেখানে বর্তমানে বেশ কয়েকজন মহিলার বাস। যাঁরা স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে নানারকমের কাজ করেন এবং সেখানেই থাকেন। এছাড়া তেমন কোনও রাজনৈতিক কাজকর্মের সঙ্গে সম্পর্ক নেই এনসিপিআইয়ের।

You might also like!