Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

Kotulpur News: কোতুলপুরে ভোটারদের মারধর কেন্দ্রীয় বাহিনীর? বলা হল, 'সব রকম পারমিশন আছে'?

Kotulpur News
Kotulpur News

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কোতুলপুরের যমুনা গ্রামে বাড়িতে ঢুকে একাধিক বাইক ভাঙচুর! পাশাপাশি মহিলাদেরকে মারধরের পাশাপাশি তাঁদের কবরে ঢুকিয়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এমনকী বাড়িতে ঢুকে গর্ভবতী মহিলাকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পরই গ্রামে পৌঁছন কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। গ্রামের বাসিন্দা আসপিয়া বিবি বলেন, বাইরে কি হয়েছে আমরা জানি না। হঠাৎই বাড়ির উঠোনে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলা চালায়। প্রতিবাদ করায় মহিলাদেরকে মারধর করে। এদিন হরকালীবাবু বলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেছে বেছে সংখ্যালঘু বুথে অতি সক্রিয়তা দেখাচ্ছে। এমনকি জাতি তুলে আশ্রব্য ভাষায় গালিগালাজ থেকে আরম্ভ করে বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধর করছে। পুরো বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে।

You might also like!