Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Tripura

7 months ago

CM Initiative:২২২ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

Chief Minister Dr. Saha handed over appointment letters
Chief Minister Dr. Saha handed over appointment letters

 

আগরতলা, ২৭ জুন : শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা দফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা

এই অনুষ্ঠানে স্কুল লাইব্রেরিয়ান সহ ২২২ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়। নিয়োগপ্রাপ্তরা রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের কর্মজীবন শুরু করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বচ্ছতা এবং দক্ষতার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার যুবসমাজের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, আগামীদিনে আরও বিভিন্ন দফতরে নিয়োগের প্রক্রিয়া চলবে।


You might also like!