Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Technology

2 years ago

Credit Card : ক্রেডিট কার্ড ব্যবহার করেন ? তাহলে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর

Credit Card
Credit Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশ্বজুড়ে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে । ক্রেডিট কার্ডের মাধ্যমে নানা ধরনের ছাড় থেকে শুরু করে আকর্ষণীয় ভাউচারের সুবিধা পান ব্যবহারকারীরা । তবে, কার্ড ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু চার্জও দিতে হয় । তবে, জানা গিয়েছে, এবার সেই চার্জ কমানোর লক্ষে মাস্টারকার্ড এবং ভিসার মধ্যে সমঝোতা হল ।

কী চুক্তি হয়েছে ?

বিশ্বের দুটি বৃহত্তম কার্ড নেটওয়ার্ক ভিসা এবং মাস্টারকার্ডের মধ্যে একটি সমঝোতা বা চুক্তি হয়েছে । ওই চুক্তির মাধ্যমে, ব্যবহারকারীদের কার্ডের খরচ উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে । যার ফলে ব্যবহারকারীরা উপকৃত হতে পারেন ব্যবহারকারীরা । রয়টর্সের রিপোর্ট অনুযায়ী, ভিসা ও মাস্টারকার্ডের মধ্যে ৩০ বিলিয়ন ডলার বা তিন হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ।

কী লাভ হবে ব্যবহারকারীদের ?

চুক্তি অনুযায়ী, দুই নেটওয়ার্কের সোয়াইপ রেট ০.০৪ শতাংশ কমাতে সম্মত হয়েছে । এই ছাড় তিন বছরের জন্য প্রযোজ্য । এছাড়া, আগামী ৫ বছরের জন্য গড় হার, বর্তমান হারের থেকে ০.০৭ শতাংশ কম রাখার বিষয়ে একমত হয়েছে তারা 

You might also like!