Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

1 year ago

Online Shopping: আর বিনামূল্যে নয়, এবার অনলাইন কেনাকাটাতেও বসছে জিএসটি! কত টাকায় কত জিএসটি, জানেন?

Online Shopping (Symbolic Picture)
Online Shopping (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জামাকাপড় থেকে শুরু করে মোবাইল, সব কিছু কেনাকাটা করতে এখন সাধারণ মানুষ ভরসা করেন অনলাইনের ওপরই। এবার সেই অনলাইন কেনাকাটাতেই বসতে চলেছে জিএসটি। আগামী ৯ ই সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে GST কাউন্সিল। এবার থেকে কাউন্সিল অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ১৮ শতাংশ GST বসানোর প্রস্তাবটি সামনে আনতে পারে। এর ফলে বিভিন্ন অনলাইন পেমেন্ট মোড যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অন্যান্য প্ল্যাটফর্মে লেনদেনের খরচ বৃদ্ধি পেতে পারে। 

ক্রেডিট কার্ড: সাধারণত ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনও লেনদেন করলে একটি প্রসেসিং ফি নেওয়া হয়, যেটি প্রায় ২ থেকে ৩ শতাংশ হয়। এর ওপর ১৮ শতাংশ GST বসলে, এই ফি বৃদ্ধি পাবে।

ডেবিট কার্ড: ডেবিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে সাধারণত প্রসেসিং ফি কম থাকে। এটি প্রায় ০.৫ থেকে ১ শতাংশের মধ্যেই হয়। কিন্তু এর উপরও GST প্রযোজ্য হবে। একইভাবে ডেবিট কার্ডে পেমেন্ট করলেও খরচ বাড়বে।

 অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যম: UPI, মোবাইল ওয়ালেট এবং অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মগুলির মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও এই কর প্রযোজ্য হবে। যদিও কিছু প্ল্যাটফর্মে লেনদেন ফি কম থাকে, তবুও GST আরোপের ফলে খরচ বৃদ্ধি পাবে।

You might also like!