Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Indian Railway: ঝাঁ চকচকে মেঝে, পরিষ্কার-পরিচ্ছন্ন দেওয়াল; স্টেশনকে সুন্দর রাখতে বড় উদ্যোগ রেলের!

Indian Railway (Symbolic Picture)
Indian Railway (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এখানে পানের পিক ফেলে, ওখানে খাবারের প্যাকেট ফেলে রাখতে স্টেশনে প্রায়ই দেখা যায়। তবে এই স্টেশনে গেলেই দেখা যায় সম্পূর্ণ অন্য চিত্র। গোটা রেল স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন, একেবারে ঝাঁ চকচকে মেঝে।

রেল সূত্রে খবর, প্রতিদিন ১১০ টি মেল /এক্সপ্রেস ট্রেন এবং ৬৪ টি লোকাল ট্রেন (আপ ও ডাউন) চলাচল করে ভারতীয় রেলের আসানসোল স্টেশন দিয়ে। তাই যাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পরিচ্ছন্নতার উপর জোর দিতে চাইছে রেলওয়ে। ৭টি প্ল্যাটফর্ম সহ ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, ভিআইপি এক্সিকিউটিভ লাউঞ্জ, পেইড এক্সিকিউটিভ লাউঞ্জ প্রতীক্ষালয় আছে এই স্টেশনে। গোটা স্টেশন পরিষ্কার রাখতে উন্নত যন্ত্রপাতির ওপর ভরসা রাখছে রেল। । স্ক্রাবার মেশিনের সাহায্যে প্ল্যাটফর্মগুলি আরো ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হচ্ছে।

উচ্চ চাপের জেট ব্যবহার করে গভীর ভাবে পরিস্কার করা হচ্ছে স্টেশনের মেঝে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেওয়াল এবং বুকিং কাউন্টারের গ্লাস। শুকনো এবং ভেজা আবর্জনা ফেলার জন্য স্টেশন জুড়ে রাখা রয়েছে ৪৫টি বর্জ্য ফেলার পাত্র। সেই পাত্রগুলি থেকে নিয়মিত সরিয়ে ফেলা হচ্ছে বর্জ্য।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…