Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

1 year ago

Benefits of eggplant : নামে বেগুন হলেও এই সবজির গুণ অধিক,জেনে নিন বেগুনের উপকারিতা!

Eggplant (symbolic picture)
Eggplant (symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাত কিংবা রুটি যাই হোক না কেন বাঙালির আহারে বেগুন বেশ লোভনীয় সুস্বাদু খাদ্য হিসাবে পরিচিত। বেগুন দিয়ে তৈরি নানান সুস্বাদু পদও বেশ জনপ্রিয়। যেমন, বেগুন ভাজা,বেগুনি,বেগুন ভর্তা, সরষে বেগুন, লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন-ইলিশের ঝোল আর রাতের আহারে রুটির সাথে বেগুন পোড়া প্রত্যেকটি পদেরই জুড়ি মেলা ভার। কিন্তু এই বেগুনে কি কি গুণ সেটাও একবার জেনে নিন।

* ফাইটোনিউট্রিয়েন্টস নামের একটি জিনিস এই সবজিতে থাকে। তা আপনার মগজাস্ত্রে শান দেয়। এর জোরেই স্মৃতিশক্তি ভাল হয়। আবার মানসিক স্বাস্থ্যও নাকি ভাল থাকে। সেই কারণেই কেউ কেউ বেগুনকে ‘ব্রেন ফুড’বলে থাকেন। 

* বেগুনের মধ্যে ক্যানসার বিরুদ্ধে লড়ার উপাদানও রয়েছে। একে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাঙ্গানিজ থাকে। যা শরীরের কোনও সংক্রমণ রুখতে কাজে দেয়। শরীরকে ভিতর থেকে রোগ প্রতিরোধের শক্তি জোগায়। 

* এই সবজি অ্যানিমিয়া রোধেও কাজে দেয়। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে বেগুন। 

* শরীরের হাড় মজবুত করতে বেগুন করতে বেগুন খুবই উপকারী। অস্টিওপোরোসিসের মতো রোগের ক্ষেত্রে এই সবজি খুবই কাজে দেয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।

* কোলেস্টেরল কম করার উপাদানের পাশাপাশি বেগুনে প্রচুর ফাইবারও রয়েছে। ফলে তা ওজন কমাতেও সাহায্য করে। 

* সুস্থ হৃদয়ের জন্য বেগুন অবশ্যই খাওয়া উচিত। কারণ এই সবজি কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে।

You might also like!